রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়ার পর ছাত্রীর মৃতদেহ উদ্ধার - The News Lion

রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়ার পর ছাত্রীর মৃতদেহ উদ্ধার




দি নিউজ লায়ন ;  রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়ার পর ছাত্রীর মৃতদেহ উদ্ধার। নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার, বাড়ির পাশের পুকুর থেকে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার বাইনারি গ্রামের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  বছর ১৬, একাদশ শ্রেণির ছাত্রী সীমা বর্মন, গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল। 


আজ বৃহস্পতিবার ভোর বেলায়  বাড়ির সামনে পুকুর থেকে মৃতদেহ ভাসতে দেখা যায়। তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ,পুলিশ মৃতদেহটি উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।  


ওই মৃত ছাত্রীর বাবা মনোরঞ্জন বর্মন বলেন, বুধবার  সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই ছাত্রী নাকি পুকুরে সাঁতার কাটতে পারে না। তার জন্যই মৃত্যু না অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রীর মৃত্যু নিয়ে রীতিমতো রহস্যের দানা বেঁধেছে পরিবারের মধ্যে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.